hacklink hack forum hacklink film izle hacklink UAE online casinosmadritbetสล็อตเว็บตรงBetAndreas AZjojobetsahabetnakitbahisdeneme bonusu veren sitelerdeneme bonusuenbetjojobet girişjojobet girişjojobet girişjojobetjojobet giriş

অর্ণব

– হাই, বলছি একটু ভিডিও কল করা যায়?
– ভিডিও কল? হঠাৎ?
– না মানে…
– কী হয়েছে?
– নাহ কিছু না!!
– আরে বলো না…
– না মানে… তোমার সাথে বন্ধুত্ব হয়েছে প্রায় ২ মাস হল… কখনও দেখা হয় নি… অথচ…
– তুমি কি আমাকে সন্দেহ করছ?
– না না! সন্দেহ না! আসলে ফেসবুকে আলাপ তো! মানে…
– মানে কী?
– আমি… মানে… কীভাবে যে বলি…
– তোমার কি সন্দেহ হচ্ছে যে আমি কোনো ছেলে বা কিছু…
– আমি… আমি জানিনা…
– Wow!! তা আমায় কী করতে হবে? ভিডিও কলে প্রমান দিতে হবে?
– তুমি বুঝতে পারছো না! তুমি আমাকে ফটো পাঠাতে বললে… মানে নুডস!!
– হ্যাঁ তো! আমি আমার বয়ফ্রেন্ড কে নুডস চাইতে পারি না! হ্যাঁ নিশ্চয় পারো।
– কিন্তু আমিও তো তোমাকে দেখিনি তাই না! তাই ভয় লাগছে…
– ফাইন! করো… ভিডিও কল করো!!
– করব? সত্যি?
– হ্যাঁ করো!
– আচ্ছা আচ্ছা করছি…

(১০ মিনিট পর!)

– এবার? বিশ্বাস হয়েছে আমি মেয়ে কিনা…
– হ্যাঁ। থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ!
– এবার পাঠাও?
– হ্যাঁ হ্যাঁ। পাঠাচ্ছি। ওয়েট…

(আরও ১০ মিনিট পর)
– হ্যালো…
– সুনন্দ বলছেন?
– হ্যাঁ কে বলছেন?
– আপনার কিছু ছবি পেলাম… নুডস!
– ম-মানে?
– আপনার কিছু নুডস ছবি পেলাম… ফেসবুকে বেশ ভালো লাগবে মনে হচ্ছে…
– মানে? আপনি কে?
– আমি তো নিশা…
– নিশা… কিন্তু… নিশা তো…
– মেয়ে… হ্যাঁ আজকাল AI এর যুগে সবাই ছেলে, সবাই মেয়ে… যাই হোক… শুনুন… ৫০ হাজার টাকা যে অ্যাকাউন্ট নাম্বারে বলছি পাঠিয়ে দিন!
– আমি… আমি পুলিশের কাছে যাবো…
– হ্যাঁ সে যেতেই পারেন… তবে… ছবি ভাইরাল হয়ে যাবে তার আগেই… আর লাস্ট ২ মাসে যা চ্যাট করেছেন সেগুলোও সাথে অ্যাটাচ করা থাকবে!
– কিন্তু… আপনি… আমি যার সাথে কথা বললাম একটু আগে…
– আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স!
– মানে? কী বলছেন?
– আধঘন্টা সময় আছে হাতে… চটপট টাকা পাঠিয়ে দিন! বাই…

ভিডিও কল

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি