hacklink hack forum hacklink film izle hacklink UAE online casinosmarsbahisสล็อตเว็บตรงholiganbetholiganbetBetAndreas AZbetciojojobet giriş

– হ্যালো
– হাই
– ওকে। বাই।
– এ কী! কী হল? নিজেই তো মেসেজ করলেন
– না মানে আমি ভেবেছিলাম আপনি সত্যিই মেয়ে।
– হ্যাঁ। সত্যিই মেয়েই তো! মিথ্যে মেয়ে হতে যাবো কেন?
– তাহলে রিপ্লাই করলেন কেন?
– মানে?
– সুন্দরী মেয়েরা সাথে সাথে রিপ্লাই করছে মানেই ফেক।
– কী সব বলছেন? এরকম কোনো থিওরি আছে নাকি?
– থিওরি নেই। তবে আমি নিজের অদৃষ্ট কে চিনি খুব ভালো করে।
– ফটো দেখবেন?
– কার?
– সানি লিওনের! -_- মদন একটা!
– নাহ। ওঁর সবই দেখেছি। বাদ দিন। আপনি কাজ করুন। আর এরকম ফেক প্রোফাইল কেন খোলেন দাদা? ঠিক না এগুলো।
– আমি দাদা হবো না। দিদি হবো।
– কেন মজা করছেন দাদা!
– আরে এতো আচ্ছা ঝামেলা! আরে মশাই আমি মেয়ে!
– আচ্ছা। ঠিক আছে। মনে মনে না হয় আপনি তাই। মেনে নিলাম।
– শরীরে শরীরেও তাই।
– ঠিক আছে দাদা। মেনে নিলাম।

*কিছুক্ষন পরে ওদিক থেকে ভিডিও কল আসে*

– এই যে এবার বিশ্বাস হল?
– কী বলুন তো?
– যে আমি মেয়ে!
– হ্যাঁ সেটা জানি তো আমি!
– মানে? তাহলে যে বললেন আপনার বিশ্বাস হচ্ছে না আমি মেয়ে বলে।
– ওহ। ওটা মার্কেটে নতুন টেকনিক। একটা মেয়েকে দিয়ে ভিডিও কল করানোর! কেমন লাগল?
– দারুন। যাই হোক… আমার কাজ শেষ… এই নিন আমার দাদার সাথে কথা বলুন।এই অ্যাকাউন্ট টা ওরই।

ফেসবুক ইত্যাদি…

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি