hacklink hack forum hacklink film izle hacklink UAE online casinosmadritbetสล็อตเว็บตรงBetAndreas AZjojobetsahabetnakitbahisdeneme bonusu veren sitelerdeneme bonusuenbetjojobet girişjojobet girişjojobet girişjojobetjojobet giriş

হ্যালো
– হ্যাঁ কে?
– আমি বলছি রে রুনু।
– আমি কে?
– আমাকে চিনতে পারছিস না মা?
– সত্যি পারছি না। কে বলুন তো আপনি।
– স্বাভাবিক। আসলে অনেক দিন হয়ে গেল তো! তাই হয়তো!
– কে বলছেন একটু বলবেন কী? আমার কাজ আছে।
– ওরে আমি তোর নারান কাকা।
– নারান কাকা? আপনি…???? আপনি তো…
– নারে মরিনি আমি। বেঁচেই আছি বেশ।
– কিন্তু আপনি তো সেই কবেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।
– হ্যাঁ রে। এসব ভোগ এর জীবন আমার জন্যে নয়। তাই চলে গিয়েছিলাম। আর ফিরবো না।
– এখন কোথায় আছেন?
– এখন আছি হিমালয় এ। সন্নাসী হয়ে গিয়েছি।
– এত ঠান্ডায়?
– ঠান্ডা কীরে মা? সবই মায়া বুঝলি কিনা। আর কষ্ট না করলে কেষ্ট কী মেলে?
– আর খাওয়া দাওয়া?
– ওই ভক্তরা যা দেয় তাই খায়। আমার কোনো অসুবিধে হচ্ছে না দিব্যি হচ্ছে।
– আপনি আর ফিরবেন না?
– নাহ রে। আর ফিরবো না। এই এক টা ভক্তের ফোন থেকে তোদের ফোন করছি।
– ওহ! আচ্ছা। মা এখনো আপনার কথা বলে!
– আমার কথা ছাড়। যেটা বলতে ফোন করেছিলাম শোন…
– হ্যাঁ বলুন।
– বলছিলাম যে যখন বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম তখন তোর কোলে একটা ফুটফুটে বাচ্চা।
– হ্যাঁ কাকু তখনই তো বাবান হয়! এখন অবশ্য আর ছোট্টো টি নেই।
– আচ্ছা তা ভালো। বলছিলাম যে ওর মাধ্যমিক এর রেজাল্ট কেমন হল? এটা জানতেই ফোন করেছিলাম আসলে। পাশ করেছে তো?
– ওর তো এই বছর নাইন হল। পরের বছর মাধ্যমিক. আসলে আমরা একটু দেরীতে ভর্তি করেছিলাম স্কুলে। সেই জন্যেই —
*ঠক*
– হ্যালো? হ্যালো? কাকু?? হ্যালো????

ফোনটা রেখে এসি টা চালিয়ে বসলেন নারায়ন রায়চৌধুরী। লন্ডনেও এখন বেশ গরম পড়েছে। নাহ! কেসটা জমল না। “রেজাল্ট খুব একটা ভালো হয়নি” শুনতে আরও একটা বছর অপেক্ষা করতে হবে!

নারান কাকা

Arnab Mondal


হিজিবিজি লেখা আর বিরিয়ানি নিয়ে Phd করছি আর আকাশবাণী কলকাতায় নিজের কন্ঠস্বর ভাড়া দিয়ে সংসার চালাচ্ছি।


Post navigation


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করবেন না দাদা/দিদি